২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিত-কোহলিদের নতুন স্পন্সর ড্রিমইলেভেন

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ৩ বছরের জন্য চুক্তি করেছে ফ্যান্টাসি গেমিং কোম্পানিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 04:21 PM

Updated : 01 Jul 2023, 04:21 PM

নতুন স্পন্সর পেয়েছে ভারত। দেশটির জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর হিসেবে তিন বছরের জন্য চুক্তি করেছে ফ্যান্টাসি গেমিং কোম্পানি ড্রিমইলেভেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড শনিবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।

চলতি মাসে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের অন্তর্ভুক্ত। এই সিরিজ দিয়েই ভারত দলের স্পন্সর হিসেবে যাত্রা শুরু হবে ড্রিমইলেভেনের।

চুক্তির আর্থিক বিবরণ জানানো হয়নি। প্রধান স্পন্সর হিসেবে গত মার্চ মাসে শিক্ষা প্রযুক্তি বিষয়ক সংস্থা বাইজু-র সঙ্গে চুক্তি শেষ হয় বিসিসিআইয়ের। এবার তাদের স্থলাভিষিক্ত হল ড্রিমইলেভেন।

চলতি বছরের শুরুতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের কিট স্পন্সর হয় এডিডাস। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত।