১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নতুন পরিচয়ে ৪৫ বছর বয়সেও বল হাতে ছুটবেন অ্যান্ডারসন

দীর্ঘ ২৫ বছর ধরে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা ইংলিশ পেস বোলিং গ্রেটকে এবার দেখা যাবে নতুন ক্লাবে।

নতুন পরিচয়ে ৪৫ বছর বয়সেও বল হাতে ছুটবেন অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 06:28 PM

Updated : 12 Nov 2026, 06:28 PM

ল্যাঙ্কাশায়ারের সঙ্গে ২৫ বছরের সম্পর্কের ইতি ঘটার পর, জেমস অ্যান্ডারসনের খেলা চালিয়ে যাওয়া নিয়ে যে অনিশ্চয়তা ছিল, সেটা আপাতত কেটে গেছে। আগামী বছরের কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য সারের সঙ্গে চুক্তি করেছেন ইংলিশ পেস বোলিং গ্রেট।

গত মাসে অ্যান্ডারসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানায় তার শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ার। চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-তে সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করে দলটি, যা প্রতিযোগিতাটির ইতিহাসে তাদের সবচেয়ে বাজে অবস্থান। এরপর ক্লাবটির নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস বলেন, দলকে নতুন করে গড়ে তোলা প্রয়োজন।

গত মৌসুমে ৫০ উইকেট নেওয়ার পরও ল্যাঙ্কাশায়ারের সঙ্গে তার পথচলা এভাবে থেমে যাবে, কল্পনাও করতে পারেননি অ্যান্ডারসন। এরপর অবসর নেওয়ার কথাও নাকি ভেবেছিলেন তিনি। পরে সেই ভাবনা থেকে সরে আসেন অভিজ্ঞ পেসার।

সারের ক্রিকেট পরিচালকের দায়িত্বে আছেন অ্যালেক স্টুয়ার্ট। ২০০৩ সালে লর্ডসে অ্যান্ডারসনের অভিষেক টেস্টে তার সতীর্থ ছিলেন স্টুয়ার্ট।

সারের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন আগামী বছরের জুলাইয়ে ৪৫ বছর পূর্ণ হতে যাওয়া অ্যান্ডারসনের।

“সারের মতো একটি ক্লাবে যোগ দিতে পারা সম্মানের। ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে তর সইছে না আমার। সারের দারুণ একটি দল আছে। তারা চ্যাম্পিয়নশিপের শিরোপার জন্য লড়াই করতে চায়। এমন দলের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত।”