২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়াহাটি টেস্টে অধিনায়ককে ‘পাচ্ছে না’ ভারত

ঘাড়ের সমস্যার পুনরাবৃত্তি যেন না ঘটে, তাই শুবমান গিলকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

গুয়াহাটি টেস্টে অধিনায়ককে ‘পাচ্ছে না’ ভারত
ঘাড়ের চোট নিয়ে মাঠ ছাড়ছেন শুবমান গিল। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 05:41 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

কলকাতা টেস্টে পাওয়া ঘাড়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি শুবমান গিল। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটিতে অধিনায়ককে খেলানোর ঝুঁকি নিতে নারাজ ভারত।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, আগামীতে ঘাড়ের সমস্যা যেন নতুন করে বেড়ে না যায়, সেজন্য গিলকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু শনিবার। আগামী ৩০ নভেম্বর থেকে মাঠে গড়াবে দুই দলের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই লড়াইয়ের জন্য রোববার দল ঘোষণা করতে পারে ভারত।

শেষ পর্যন্ত আসছে টেস্ট ম্যাচ থেকে গিল ছিটকে গেল ভারতকে নেতৃত্ব দেবেন কিপার-ব্যাটসম্যান রিশাভ পান্ত। একাদশে আসতে পারেন সাই সুদার্শান, দেবদূত পাডিক্কাল ও নিতিশ কুমার রেড্ডির মধ্যে কেউ।

কলকাতায় প্রথম ইনিংসে কেবল তিন বল খেলার পরই ঘাড়ের সমস্যা নিয়ে মাঠ ছাড়েন গিল। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। একদিন পর অবশ্য ছেড়ে দেওয়া হয়।

গিলের অনুপস্থিতির চড়া মূল্য কলকাতা টেস্টে চুকাতে হয় ভারতকে। প্রথম ইনিংসে ১৮৯ রান করে ভারত ৩০ রানের লিড পেলেও, চতুর্থ ইনিংসে ১২৪ রান তাড়ায় হেরে যায় তারা ৩০ রানেই।

ঘাড়ের সমস্যার কারণে গত বছরের অক্টোবরে নিউ জিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টেও খেলতে পারেননি গিল।