২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজকে নিয়ে সাবধানী দক্ষিণ আফ্রিকা

ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের যথেষ্ট ভুগিয়েছেন মুস্তাফিজুর রহমান। সেই অভিজ্ঞতা থেকে অতিথি দলের কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, টেস্টে এই বাঁহাতি পেসারকে সামলাতে কুশলী হতে হবে তাদের। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 06:20 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

এ পর্যন্ত ৬ ওয়ানডেতে ১৮ উইকেট নিয়ে নিয়েছেন মুস্তাফিজ। এখনও টেস্ট না খেলা এই তরুণ সম্পর্কে শিষ্যদের সতর্ক করে দিলেন ডমিঙ্গো।
 

“ওর ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা খুব ভালো হয়েছে। ওয়ানডে ও টেস্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তবে সে এমন একজন বোলার যার বিপক্ষে প্রস্তুতি নিতে আমাদের কুশলী হতে হবে।” দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে বাংলাদেশের সেরা বোলার ছিলেন পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজ। তবে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা মুস্তাফিজকে এই সংস্করণে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেনে ডমিঙ্গো। “বড় দৈর্ঘ্যের ম্যাচে আমি তাকে কখনও বল করতে দেখিনি। ওয়ানডেতে ওর বোলিং আকর্ষণীয় ছিল। আমাদের ব্যাটিং লাইনআপে কয়েকজন অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছে। আমি নিশ্চিত, ওয়ানডের চেয়ে টেস্টে যে ভিন্ন রকম চ্যালেঞ্জ রয়েছে তা সে দেখতে পারবে।” এ পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২১.১৭ গড়ে ২৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।