২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের আকাশে আশা-নিরাশার দোলা

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তখন আশা-নিরাশার দোলায় দুলছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের ভেন্যু চট্টগ্রাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 12:03 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে টানা ৪ সিরিজ জয়ের হাতছানি এখন বাংলাদেশের সামনে।

কিন্তু বুধবার সকাল থেকে ঢাকায় বৃষ্টি শুরু হওয়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা।   

চট্টগ্রাম থেকে আমাদের প্রতিবেদক অনীক মিশকাত জানান, ভোরের দিকে বন্দরনগরীতেও হালকা বৃষ্টি হয়েছে। ৭টার পর থেকে আর বৃষ্টি না হলেও আকাশ মেঘলা।      

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজ নির্ধারণী দিবারাত্রি ম্যাচটি শুরু হওয়ার কথা বেলা ৩টায়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. শাহিনুর ইসলাম আমাদের প্রতিবেদক মিঠুন চৌধুরীকে বলেন, “মৌসুমী বায়ু আংশিক সক্রিয় থাকায় রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরে বা বিকেলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।”

তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচটিও বৃষ্টির কবলে পড়েছিল। ১০ জুলাই নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর শুরু হওয়া মিরপুরের ওই ম্যাচে বাংলাদেশ আট উইকেটে হেরে যায়।

আর ১২ জুলাই আকাশে মেঘ থাকলেও ৭ উইকেটে জয় পেয়ে সিরিজে ফেরে বাংলাদেশ, আশা জাগে আরেকটি সিরিজ জয়ের।

পুরনো খবর:

টানা ৪ সিরিজ জয়ের হাতছানি