২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধরে খেলায় রিয়াদ দলে সেরা: মাশরাফি

চোট কাটিয়ে মাহমুদউল্লাহ দলে ফেরায় সিরিজ শুরুর আগে স্বস্তি ছিল মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ের অন্যতম এই নায়কের উচ্ছ্বসিত প্রশংসা করলেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 12:43 AM

Updated : 12 Oct 2022, 04:01 PM

পুরনো খবর:

টস নিয়ে এত কথায় বিরক্ত মাশরাফি
নিজেকে সামলে সফল সৌম্য
দক্ষিণ আফ্রিকাকে চোকার বলায় আপত্তি মাশরাফির
‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কেন এত হইচই?’
শেষ ওয়ানডেতে অপরিবর্তিত বাংলাদেশ দল
এতটা ভাবতে পারেননি অধিনায়কও
সংবাদ সম্মেলনে নিয়মিতই আসতে চান সৌম্য
বাংলাদেশকে কৃতিত্ব দিলেন আমলা
রিয়াদ ব্যাটিংয়ে এলেই হাসেন সৌম্য!
টেস্ট দলেও মুস্তাফিজ, বাদ শুভাগত

চোটের কারণে ভারত সিরিজে মাঠের বাইরে থাকা মাহমুদউল্লাহ বল হাতে ৪ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন বিপজ্জনক ডেভিড মিলারের উইকেট। পরে রান তাড়ায় দল ২৪ রানে ২ উইকেট হারানোর পর ১৩৫ রানের জুটি গড়েছেন সৌম্য সরকারের সঙ্গে। নিজে করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ত্রয়োদশ ফিফটি।

বাংলাদেশের ব্যাটিং লাইন আপের সবাই স্ট্রোকপ্রিয়। মাহমুদউল্লাহর মতো শান্ত ও ঠাণ্ডা মাথার ব্যাটসম্যান তাই দলের জন্য গুরুত্বপূর্ণ, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন মাশরাফি।

“আমাদের ব্যাটসমানরা গত কিছুদিনে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছিল না। ধরে খেলার মত একজন ব্যাটসম্যান তাই খুবই প্রয়োজনীয়। রিয়াদ (মাহমুদউল্লাহ) এই কাজে আমাদের সেরা। আজকেও সে এটা প্রমাণ করেছে। আর চোট থেকে ফিরে এমন পরিণত ব্যাটিং কেবল ওর মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের পক্ষেই করা সম্ভব।”

অফ স্পিনার মাহমুদউল্লাহকেও দলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ মনে করেন মাশরাফি।

“দক্ষিণ আফ্রিকার যেহেতু অনেক বাঁহাতি ব্যাটসম্যান, রিয়াদের বোলিংটা কাজে লাগানোও আমাদের ভাবনায় ছিল। আমি যখন কোনো বোলারকে বোলিংয়ে আনি, তাকে কখনও খণ্ডকালীন বোলার ভাবি না। নাসির যেমন এখন মূল বোলারই হয়ে উঠছে। রিয়াদের সামর্থ্য আছে একইরকম বোলিংয়ের।”