২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুবায়েরকে দলে নেওয়ার কারণ জানালেন মাশরাফি

শেষ ম্যাচের আগের দিন আচমকা জুবায়ের হোসেনকে ডাকা হলেও একাদশে রাখা হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা জানালেন, খেলানোর জন্য ডাকা হয়নি এই লেগ স্পিনারকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 01:09 AM

Updated : 25 Apr 2022, 01:32 PM

কয়েক দিন পরই বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা দল। উপমহাদেশের কন্ডিশনে ভালো মানের স্পিনে বরাবরই নড়বড়ে প্রোটিয়ারা। মাশরাফি জানালেন, ওই সিরিজ মাথায় রেখেই মূলত জুবায়েরকে ডাকা।

“জুবায়েরকে নেওয়া হয়েছে খেলানোর জন্য নয়। আসলে দক্ষিণ আফ্রিকা সিরিজে ওকে প্রয়োজন হতে পারে। তাই দলের আবহে রাখা হলো ওকে। আর জেতার পর দলের ড্রেসিং রুম কেমন থাকে, সেটাও ওকে দেখানোর কথা ভেবেছি আমরা। এমনিতে ওকে খেলানোর কোনো পরিকল্পনা ছিল না।”

পুরনো খবর:

শেষ ম্যাচে থামল বাংলাদেশের জয়রথ
হলো না হ্যাটট্রিক হোয়াইটওয়াশ
২ বিশ্বরেকর্ডে নতুন উচ্চতায় মুস্তাফিজ