ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ২ নতুন মুখ
নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের নতুন দুই মুখ রিস টপলি ও জেমস ভিন্সকে দলে নিয়েছে ইংল্যান্ড।
ডানহাতি ব্যাটসম্যান ভিন্স গত মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে একাদশে থাকলেও শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় খেলতে পারেননি।
ওল্ড ট্র্যাফোর্ডে আগামী মঙ্গলবার হতে যাওয়া এই ম্যাচের জন্য ১৩ সদস্যের দলে আরও ডাক পেয়েছেন স্যাম বিলিংস, ডেভিড উইলি ও মার্ক উড। এই তিন জনের কেউই এখন পর্যন্ত টি-টোয়েন্টি খেলেনি।
দলে ডাক পাননি সম্প্রতি টি-টোয়েন্টির নেতৃত্ব হারানো স্টুয়ার্ট ব্রড।
নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ওয়ানডের সিরিজটি চার ম্যাচ শেষে ২-২ -এ সমতায় আছে।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), স্যাম বিলিংস, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, জেমস ভিন্স, ডেভিড উইলি, মার্ক উড।
