টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে স্মিথ
এক লাফে চার নম্বর থেকে টেস্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন স্টিভেন স্মিথ। ২০১২ সালে মাইকেল ক্লার্কের পর প্রথম অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।
র্যাঙ্কিংয়ের চার নম্বরে থেকে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করেন স্মিথ। শীর্ষে উঠতে অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স ও কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট জয়ে বড় ভূমিকা রাখেন স্মিথ। প্রথম ইনিংসে ১৯৯ রান করে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।
সবশেষ প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যান সাঙ্গাকারা নেমে গেছেন দ্বিতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স ও আমলা আছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।
