বাংলাদেশ সফরে প্রয়োজনে দ্বৈত ভূমিকায় শাস্ত্রি
তিনজন সহকারী কোচ থাকায় ভারত দলে এ মুহূর্তে আর প্রধান কোচের প্রয়োজন নেই বলে মনে করেন টিম ডিরেক্টর রবি শাস্ত্রি। তবে বাংলাদেশ সফরে কোহলিদের কোচিংয়ের প্রয়োজন হলে নিজেও মাঠে নামবেন বলে জানিয়েছেন সাবেক এই ব্যাটসম্যান।
কলকাতায় সোমবার এক সংবাদ সম্মেলনে শাস্ত্রি বলেন, “আমাদের তিনজন কোচ আছে; আমাদের আরেকজন কোচের দরকার নেই। যদি দরকার হয়, তাহলে আমি দায়িত্ব দ্বিগুণ করে নিয়ে প্রধান কোচের কাজটুকু করে দেব।”
একটি টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে আগামী সোমবার বাংলাদেশে আসছে ভারত। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সফরের একমাত্র টেস্টে মুখোমুখি
গত বিশ্বকাপের পর প্রধান কোচ ডানকান ফ্লেচারকে বিদায় করে দেয় ভারত। সেই থেকে কোহলি-ধোনিদের কোচের পদটি খালি রয়েছে।
দেশের হয়ে ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে খেলা শাস্ত্রির কোচ হওয়া নিয়েও গুঞ্জন উঠেছিল। তবে শাস্ত্রি জানান, আপাতত বাংলাদেশ সফর নিয়ে ভাবছেন তিনি এবং সফর শেষ করে দেশে ফিরে বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নেবেন তিনি।
