২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইল-কোহলি ঝড়ে ব্যাঙ্গালোরের জয়

ক্রিস গেইল ও বিরাট কোহলির ব্যাটিং ঝড়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হায়দরাবাদের বিপক্ষে ব্যাঙ্গালোরের জয়টি ৪ উইকেটের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 01:39 AM

Updated : 22 Aug 2022, 12:17 PM

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুক্রবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয়ের জন্য ৬ ওভারে ৮১ রানের লক্ষ্য পায় ব্যাঙ্গালোর।

গেইল ১০ বলে ৩৫ ও কোহলি ১৯ বলে ৪৪ রান করলে এক বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ব্যাঙ্গালোর (৮৩/৪)।

বৃষ্টির কারণে শুরুতে ১১ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নার ও হেনরিকের ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৩৫ রান তোলে তারা।

হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন হেনরিক; ২২ বলের ইনিংসটি ৫টি চার ও ৪টি ছক্কায় সাজান তিনি। আর অধিনায়ক ওয়ার্নারের ৩২ বলে ৫২ রানের ইনিংসটিতে ছিল ৫টি চার ও একটি ছক্কা।

আরেকদফা বৃষ্টির কারণে ব্যাঙ্গালোরের সামনে ৬ ওভারে ৮১ রানের লক্ষ্য দাঁড়ায়।  ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান গেইল।

গেইলের বিদায়ের পর ১৯ বলে ৩টি করে চার ও ছয়ে ৪৪ রান তুলে অপরাজিত থেকে ব্যাঙ্গালোরকে জয় এনে দেন কোহলি।