কুকের সহকারী রুট
নতুন সহকারী পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক। অ্যাশেজের আগে জো রুটকে দলের সহ-অধিনায়ক করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
ইয়ান বেলকে সরিয়ে রুটকে সহ-অধিনায়ক করার বিষয়টি গত মঙ্গলবার জানান ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস।
২৪ বছর বয়সী রুটকে সহ-অধিনায়ক করার পেছনে যুক্তিও দেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
“জোকে নেতৃত্বের ভূমিকায় নিয়ে আসার সময় হয়ে গেছে।”
ড্রেসিংরুমে জো দৃঢ়ভাবে কথা বলেন শুনেই স্ট্রাউস তাকে এই পদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাজে সময় কাটানো কুকের ওপর আস্থা রাখার কথাও জানান স্ট্রাউস।
