২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল নিষ্প্রাণ ড্র

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 06:10 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

রোববার ম্যাচের চতুর্থ ও শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চল ৪ উইকেটে ১০৬ রান করে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত দিনে এরপর দুই দল ম্যাচটি ড্র মেনে নেয়। উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাট করারই সুযোগ পায়নি। 
 
পূর্বাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম। আর উত্তরাঞ্চলের পক্ষে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন সানজামুল ইসলাম। 
 
এর আগে ম্যাচ সেরা অলক কাপালীর দ্বিশতকে প্রথম ইনিংসে ৪৭৩ রান করে পূর্বাঞ্চল। জবাবে জুনায়েদ সিদ্দিকের ১৯৩ রানের সাহায্যে উত্তরাঞ্চল তোলে ৩৮৪ রান।