২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের উন্নতি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। দশম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছে মাশরাফি বিন মুর্তজার দল। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 10:18 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

৩০ এপ্রিল আইসিসির র‌্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদ হওয়ায় ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশ এক ধাপ এগিয়ে আট নম্বরে উঠে আসে।   
 
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে ছিল আয়ারল্যান্ড। ৮৪ রেটিং পয়েন্ট ছিল তাদের। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ না খেলায় টি-টোয়েন্টির মর্যাদা থাকলেও র‌্যাঙ্কিংয়ে নেই তারা।
 
রেটিং পয়েন্ট না বাড়লেও তাই উপরে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৭।
 
টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ের প্রথম তিনটি স্থানে কোনো রদবদল হযনি। শ্রীলঙ্কা, ভারত ও অস্ট্রেলিয়া যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। ৪ বেড়ে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ১৩৫, ২ কমে ভারতের রেটিং পয়েন্ট ১২৪ আর ৫ বেড়ে অস্ট্রেলিার রেটিং পয়েন্ট ১২২ হয়েছে। 
 
দুই ধাপ ওপরে উঠে ওয়েস্ট ইন্ডিজ এখন আছে চতুর্থ স্থানে। রেটিং পয়েন্ট ৫ বেড়ে ১১৭ হয়েছে তাদের। রেটিং পয়েন্ট ৪ কমে পাকিস্তানের হয়েছে ১১৩। এক ধাপ নীচে নেমে পঞ্চম স্থানে আছে তারা। 
 
রেটিং পয়েন্ট এক কমে ১১০ হলেও একধাপ ওপরে উঠেছে নিউ জিল্যান্ড। এখন তারা আছে ষষ্ঠ স্থানে। আর দুই ধাপ নীচে নেমে দক্ষিণ আফ্রিকা আছে সপ্তম স্থানে। রেটিং পয়েন্ট ৬ কমে ১১০ হয়েছে তাদের। 
 
ইংল্যান্ড ১০০ রেটিং পয়েন্ট নিয়ে সেই আগের অষ্টম স্থানেই আছে। আর বাংলাদেশের পর অবস্থান যথাক্রমে আফগানিস্তান, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের।