২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দিনও মাঠে ফিরেননি মুশফিক

ডানহাতের অনামিকার চোটে খুলনা টেস্টের তৃতীয় দিন মাঠে নামেননি বাংলাদেশের অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 10:57 AM

Updated : 12 Oct 2022, 03:38 PM

পুরনো খবর:

গুরুতর নয় মুশফিকের চোট

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের প্রথম ইনিংসের ৩৫তম ওভারে আঙুলে চোট পান মুশফিক।
 
মুশফিক মাঠ ছাড়ার পর থেকে মাঠে অধিনায়কের দায়িত্ব পালন করছেন সহ-অধিনায়ক তামিম ইকবাল। আর ‘কিপিং’ করছেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। 
 
এর আগে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম জানান, ব্যথা থাকলেও মুশফিকের চোট গুরুতর নয়। 
 
অভিষিক্ত মোহাম্মদ শহীদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ২৮ রানে থাকা আজহার আলি। ক্যাচটি নিতে পারেননি মুশফিক। উল্টো ডান হাতের অনামিকায় চোট পান তিনি।
 
এরপর শহীদের পুরো ওভারে উইকেটের পেছনে থাকেন মুশফিক। শুভাগত হোম চৌধুরীর করা পরের ওভারেও ‘কিপিং’ করেন তিনি। তবে পানি পানের বিরতির সময় মাঠ ছাড়েন মুশফিক।