২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসের সফরে এসেছে পাকিস্তান দল

প্রায় এক মাসের সফরে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। এ সময় তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 02:29 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

সোমবার বেলা সোয়া বারোটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে চলে যায় পাকিস্তান দল।
 
প্রথমেই হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজের সবকটি খেলাই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ১৭ এপ্রিল প্রথম ওয়ানডে, ১৯ এপ্রিল দ্বিতীয় আর ২২ এপ্রিল হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ওয়ানডে সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন আজহার আলি।
 
২৪ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। এই ম্যাচে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন শহিদ আফ্রিদি।
 
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খুলনায় শুরু হবে ২৮ এপ্রিল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ মে। টেস্ট সিরিজে পাকিস্তান খেলবে মিসবাহ-উল-হকের নেতৃত্বে। 
 
সিরিজের প্রথম দুটি ওয়ানডের জন্য এরই মধ্যে বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।