২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান যেতে পারে মহিলা ক্রিকেট দল

মহিলা ক্রিকেট দলকে পাকিস্তান সফরে পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 03:35 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

শুক্রবার ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির মহিলা ক্রিকেট উইংয়ের সভাপতি এমএ আউয়াল চৌধুরী জানান, আগামী মাসে পাকিস্তান সফর করতে পারে মহিলা ক্রিকেট দল।
 
ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে আউয়াল সাংবাদিকদের জানান, পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় বিসিবি। আগামী মাসে পাকিস্তানে মহিলা দল ক্রিকেট দল পাঠানোর কথা ভাবছেন তারা।
 
বাংলাদেশে আসার ক্ষেত্রে পিসিবি দুটি শর্ত দিয়েছিল। বাংলাদেশ সফরে বিসিবির আয়ের ৫০ শতাংশ দাবি করেছিল তারা। দ্বিতীয় শর্ত হিসেবে বাংলাদেশকে তাদের অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানে পাঠাতে বলে পিসিবি। কিন্তু বাংলাদেশ সফরে আসতে পাকিস্তানের শর্ত দুটি বিসিবির পরিচালনা পর্ষদ মানবে না বলে জানিয়ে দিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।
 

তবে ২০১২ সালে পাকিস্তানে দুটি সফর বাতিল করায় সোয়া তিন লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। ২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলো আর সফর করছে না। ২০১২ সালের এপ্রিল ও ডিসেম্বরে বিসিবি সফর বাতিল করায় ২০১৩ সালের বিপিএলে পাকিস্তানের সব খেলোয়াড়কে প্রত্যাহার করে পিসিবি। পরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ক্রিকেটারদের পাঠায়নি তারা। "