২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোটে বিশ্বকাপ শেষ মিল্নের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনালে খেলা হচ্ছে না অ্যাডম মিল্নের। চোট বিশ্বকাপ থেকে ছিটকে ফেলেছে নিউ জিল্যান্ডের এই ফাস্ট বোলারকে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ম্যাট হেনরি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2015, 11:39 AM

Updated : 25 Apr 2022, 01:10 PM

রোববারই অকল্যান্ডে দলের সঙ্গে যোগ দেন ২১ বছর বয়সী পেসার ম্যাট হেনরি। ৮টি ওয়ানডে খেলে ১৫.৪২ গড়ে ২১ উইকেট পাওয়া এই বোলারকে দলে নেওয়ার জন্য আইসিসির অনুমোদন সোমবার পেয়েছে নিউ জিল্যান্ড।   
 
গত দুই সপ্তাহ ধরেই গোড়ালির সমস্যায় ভুগছিলেন মিল্ন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচের পর সমস্যাটা আরও বাড়ে। 
 
গত শনিবার ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে নিউ জিল্যান্ড। সেই ম্যাচে ৪ ওভার বল করে ৪২ রান দিয়ে একটি উইকেট নেন মিল্ন। 
 
গত রোববার মিল্নের গোড়ালির এমআরআই স্ক্যান করানো হয়। এতে ধরা পড়ে সমস্যাটা একটু বেশিই। এই বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে ৫ উইকেট নেওয়া ২২ বছর বয়সী মিল্নকে নিয়ে তাই ঝুঁকি নিতে চায়নি নিউ জিল্যান্ড।
 
অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের সহ-আয়োজক নিউ জিল্যান্ডের ম্যাচটি আগামী মঙ্গলবার।