২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবুও সব মিলিয়ে ‘খুশি’ মিসবাহ

অস্ট্রেলিয়ার কাছে হেরে শেষ আটেই বিশ্বকাপ অভিযান শেষ হওয়ায় হতাশ মিসবাহ-উল হক। তবে গ্রুপ পর্বে টানা চারটি ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর ইতিবাচকতা নিয়ে বাড়ি ফিরতে পারার খুশির কথাও বলেন পাকিস্তান অধিনায়ক। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 06:08 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

শুক্রবার অ্যাডিলেইড ওভালে সহ-আয়োজক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে হারে পাকিস্তান। 
 
টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান ৪৯.৫ ওভারে ২১৩ রানে অলআউট হয় মিসবাহর দল। জবাবে পাকিস্তানের বোলাররা ভালো করলেও ৩৩ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।  
 
ম্যাচ শেষে দলের ব্যাটিংয়ে হতাশ হওয়ার কথা বলেন মিসবাহ। 
 
"(ব্যাটিং লাইনআপ পারফর্ম করতে পারেনি) বলে মনে করি আমি। একটা সময় ২৭০/২৮০ রান হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমরা উইকেট হারাতে থাকি এবং ব্যাটিং কিছু শট নির্বাচনের আসলেই মূল্য দিতে হয়েছে আমাদের।" 
 
বোলিং আক্রমণ, বিশেষ করে ওয়াহাব রিয়াজের প্রশংসা করেন পাকিস্তান অধিনায়ক। 
 
"সে (ওয়াহাব) তার সর্বস্ব দিয়ে বল করেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে একদম অন্যরকম বোলার ছিল সে। এ রকম স্পেল আমি আর কখনো দেখিনি।"
 
বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে বলে স্বাভাবিকভাবেই হতাশ মিসবাহ অস্ট্রেলিয়া দলকে জয়ের কৃতিত্ব দেন। এরপর তিনি টুর্নামেন্ট থেকে ইতিবাচক কিছু পাওয়ার কথাও বলেন। 
 
"বোলিং এবং দল যেভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চারটি ম্যাচ জিতেছে, তাতে সাকল্যে আমি খুশি।” ক্রিকেটের ৩ নম্বর বক্সে দেন পাকিস্তান বিভাগেও দেবেন