২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির প্রশংসা পেলেন রোহিতরা

কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশকে হারানোর পর সতীর্থ ব্যাটসম্যানদের প্রশংসা করলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 11:36 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার দাপটের সঙ্গে কোয়ার্টার-ফাইনালে ওঠা বাংলাদেশকে ১০৯ রানে হারায়। ভারতের সেমি-ফাইনালে তুলতে সর্বোচ্চ ভূমিকা রাখেন রোহিত শর্মা। মাঠের দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গৌল্ডের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে ৯০ রানে প্রাণ পাওয়া রোহিত ১৩৭ রান করেন।

ম্যাচ সেরার পুরস্কার জেতা রোহিতসহ সতীর্থ ব্যাটসম্যানদের প্রশংসা করেন ধোনি। বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক জানান, বিশ্বকাপের রান সংগ্রাহকের তালিকায়  ওপরের দিকে আমাদের বেশি ব্যাটসম্যান নেই কিন্তু ব্যাটিংয়ে তারা ভালো করেছে।

বাংলাদেশের বিপক্ষে ভালো বোলিংয়ের জন্যও সতীর্থদের প্রশংসা করেন ধোনি।

৯০ রানে প্রাণ পেয়ে বিশ্বকাপে নিজের প্রথম শতক তুলে নেয়া রোহিত হয়েছেন মেলবোর্নের ম্যাচ সেরা। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তিনি জানান, মাশরাফিদের বিপক্ষে যতক্ষণ সম্ভব ব্যাটিং করে দলকে ভালো অবস্থানে রাখার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী ছিলেন তিনি।

জয়ের জন্য ৩০৩ রানের লক্ষ্যে নামা বাংলাদেশ দলকে ১৯৩ রানে অলআউট  করে দেয় ভারত। চার উইকেট নিয়ে সেরা বোলার উমেশ যাদব। তামিম-সাকিবদের আটকে রাখায় সতীর্থ বোলারদের প্রশংসাও করেন রোহিত।

পুরনো খবর:

সব বিপক্ষে যাওয়ার ম্যাচে বাংলাদেশের হার