২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিসংখ্যানে পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে চারবারের তিনবারই জিতেছে পাকিস্তান। যে একবার হেরেছে, তা ওই ২০০৭ বিশ্বকাপে। ওই হারের কারণে সেবার গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছিল দক্ষিণ এশিয়ার দলটি। এবার তাই বিশ্বকাপের মঞ্চে আইরিশদের বিপক্ষে বদলা নেবার সুযোগ পাকিস্তানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 07:08 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

অ্যাডিলেইড ওভালে রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

পুল 'বি'-এর ম্যাচটির আগে দেখে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান।  

* এই প্রতিযোগিতায় একমাত্র শ্রীলঙ্কা ছাড়া অন্য দলগুলোর চেয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সবচেযে বেশি রান হয়েছে- ১ হাজার ৫৭৯। এক ম্যাচ বেশি খেলা শ্রীলঙ্কার বিপক্ষে রান হয়েছে ১ হাজার ৭০৩।

* টুর্নামেন্টের নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রাখা দলগুলোর মধ্যে আয়ারল্যান্ডের রান রেট (-১.০১৪) সবচেয়ে খারাপ। তাদের চেয়ে শুধু সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড ও আফগানিস্তানের রান রেট বেশি খারাপ।

* ওয়ানডেতে এ পর্যন্ত ৩৫০টি ছক্কা মেরেছেন শহীদ আফ্রিদি, অন্য যে কারো চেয়ে ৮০টি বেশি।

* নায়াল ও’ব্রায়ান ও উইলিয়াম পোর্টারফিল্ড জুটি বেধে আর ৫৫ রান করলে আয়ারল্যান্ডের হয়ে দ্বিতীয় জুটি হিসেবে ১ হাজার রান করার কীর্তি গড়বেন তারা। প্রথমে এই কৃতিত্ব গড়েছিলেন পোর্টারফিল্ড ও পল স্টার্লিং জুটি।   

* ওয়ানডেতে কোনো শতক ছাড়াই সর্বোচ্চ ৫ হাজার ৪৯ রান করেছেন মিসবাহ-উল-হক। এই ঘরানার ক্রিকেটে কোনো শতক ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান আছে তারই স্বদেশি ওয়াসিম আকরামের (৩ হাজার ৭১৭)।

মুখোমুখি:

 

আয়ারল্যান্ড

পাকিস্তান

ম্যাচ

৫

৫

জয়

১

৩

হার

৩

১

টাই

১

১

পরিত্যক্ত

০

০

জয়

২০.০

৬০.০

বিশ্বকাপে মুখোমুখি

 

আয়ারল্যান্ড

পাকিস্তান

ম্যাচ

১

১

জয়

১

০

হার

০

১

টাই

০

০

পরিত্যক্ত

০

০

জয়

১০০.০

০.০