২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনে ভালো অবস্থানে রংপুর 

জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিততে হলে শেষ রাউন্ডে ঢাকা মেট্রোকে হারাতেই হবে রংপুর বিভাগকে। সে লক্ষ্যে অবশ্য ভালো অবস্থানেই আছে তারা; তৃতীয় দিন শেষে ৩০২ রানে এগিয়ে আছে রংপুর। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 07:14 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

সাভারে বিকেএসপির ২ নম্বর মাঠে ৪ উইকেটে ২৯৯ রান নিয়ে খেলতে নেমে বুধবার বাকি ছয় উইকেটে আরও ১৩৮ রান যোগ করে ঢাকা মেট্রো। মেহেদী মারুফের পর এদিন দলটির পক্ষে শতক করেন মেহরাব হোসেন জুনিয়র। 
 
মেহরাবের ১০৩ রানের সাহায্যে ৪৩৭ রান করে ঢাকা মেট্রো। ১৪২ বলের ইনিংসে ১৪টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। 
 
৮৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে রংপুরের সফলতম বোলার হন সোহরাওয়ার্দী শুভ। 
 
প্রথম ইনিংসে রংপুর ৪৯১ রান করেছিল।   
 
৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামা রংপুর ৭ উইকেটে ২৪৮ রান করে দ্বিতীয় ইনিংস শেষ করেছে। প্রথম ইনিংসে শতক করা লিটন দাস ৭৭ রান করেন। 
 
আর ৫১ রান নিয়ে ব্যাট করছেন নাঈম ইসলাম। আরেক অপরাজিত ব্যাটসম্যান হলেন শুভ ১৬।