২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ম্যাচের আগে পেটের পীড়ায় কাবু উইলিয়ামসন

মাশরাফি-মুশফিকদের বিপক্ষে খেলতে নামার আগে আগে পেটের পীড়া ভালোই ভোগাচ্ছে নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসনকে। অসুস্থতার কারণে বুধবার অনুশীলনই করতে পারেননি তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 05:47 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

নিউ জিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরি ও গ্রান্ট এলিয়টও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা অনুশীলনে যোগ দেওয়ার মতো সুস্থ হয়েছেন।

আগের দিন নিউ জিল্যান্ড কোচ দলের কারা অসুস্থ তা জানাননি। তবে বুধবার সংবাদ সম্মেলনে লুক রনকি তিন ক্রিকেটারের নাম জানান। এদের মধ্যে ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান সেডন পার্কে বুধবার অনুশীলনে যোগ দেননি।

নিউ জিল্যান্ডের গণমাধ্যমগুলো বলছে, বিশ্বকাপের এ আসরে ৬০.৬৬ গড়ে রান তোলা উইলিয়ামসন আগামী শুক্রবার বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা আছে।

টানা পাঁচ ম্যাচ জিতে বিশ্বকাপের একাদশ আসরের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ব্রেন্ডন ম্যাককালামের দল। আর পাঁচ ম্যাচের তিনটিতে জয় পাওয়া মাশরাফির দল শেষ আট নিশ্চিত করে ইংল্যান্ডকে হারিয়ে।

আগামী শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আসরের অন্যতম আয়োজক নিউ জিল্যান্ড।

পুরনো খবর:

মুশফিকদের সামনে ত্রয়ী ভয়ঙ্কর