প্রথম দিনটা বোলারদের
বোলারদের দাপটে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম দিনটি ভালো কাটিয়েছে খুলনা বিভাগ। চট্টগ্রামের প্রথম ইনিংস ১৯০ রানে গুটিয়ে দিয়েছে খুলনা।
জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে সোমবার প্রথম দিন শেষে খুলনা ৪ উইকেটে ৫৩ রান তুলেছে। ১৩৬ রানে পিছিয়ে আছে তারা।
চট্টগ্রামের ইনিংস দুইশর নিচে আটকে রাখতে খুলনার মেহেদি হাসান ৪টি, আব্দুর রাজ্জাক ও মেহেদি হাসান মিরাজ ২টি করে উইকেট নেন। চট্টগ্রামের নাফিস ইকবাল সর্বোচ্চ ৯৭ রান করেন।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলেও ধরে রাখতে পারেনি খুলনা। দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় তারা। পরে দ্রুত আরও ৩টি উইকেট হারায় তারা।
