২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিসংখ্যানে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

ইংল্যান্ডের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের সাফল্য সর্বসাকুল্যে দুটো হলেও, সাম্প্রতিক হিসেবে আবার মুশফিক-সাকিবরাই এগিয়ে। শেষ ৩ ম্যাচের দুটিতে জিতেছে তারা। আর বিশ্বকাপের মঞ্চে তো সবশেষ দেখায় জিতেছিল বাংলাদেশই। এবার তাই সম্ভাবনার পাল্লাটা একটু হলেও বেশি হেলে আছে মাশরাফির দলের দিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 12:14 AM

Updated : 22 Aug 2022, 11:52 AM

অ্যাডিলেইডের ওভালে সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। পুল ‘এ’-এর ম্যাচটির আগে দেখে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান: 

* ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ১২টি আন্তর্জাতিক ওয়ানডেতে হারে বাংলাদেশ। কিন্তু তাদের বিপক্ষে শেষ ৩ ওয়ানডের দুটিতে জিতেছে মাশরাফিরা। সবশেষ ২০১১ বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ।

* ওয়ানডেতে স্টুয়ার্ট ব্রডের ৪৪ বল খেলে ৫৪ রান করেন তামিম ইকবাল, কিন্তু এর মধ্যে ৩ বার আউট হন তিনি।

* গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার কৃতিত্ব গড়ে বাংলাদেশ।

* এই টুর্নামেন্টে কমপক্ষে ৫০ বল খেলা ক্রিকেটারদের মধ্যে মুশফিকের রহিমের (৩৩.৬%) চেয়ে শুধু রাইলি রুশো ও গ্লেন ম্যাক্সওয়েলের ডট বল খেলার হার কম।

মুখোমুখি:

 

বাংলাদেশ

ইংল্যান্ড

ম্যাচ

১৫

১৫

জয়

২

১৩

হার

১৩

২

টাই

০

০

পরিত্যক্ত

০

০

জয়%

১৩.৩

৮৬.৭

বিশ্বকাপে মুখোমুখি:

 

বাংলাদেশ

ইংল্যান্ড

ম্যাচ

২

২

জয়

১

১

হার

১

১

টাই

০

০

পরিত্যক্ত

০

০

জয়%

৫০.০

৫০.০