২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বলে ৬ চার দিলশানের!

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসনকে কাঁদিয়ে ছেড়েছেন তিলকারত্নে দিলশান। শ্রীলঙ্কার এই মারকুটে ব্যাটসম্যান এক ওভারে মেরেছেন ছয়টি চার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 02:48 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

ইনিংসের ষষ্ঠ ও জনসনের ‍তৃতীয় ওভারের শুরুটা দিলশান করেন দৃষ্টিনন্দন এক চারের মার দিয়ে। লং অফ দিয়ে আয়েশি শটে চার মারেন তিনি। পরের বলটিও জনসনের পাশ দিয়ে মারেন শ্রীলঙ্কার এই মারকুটে ব্যাটসম্যান।

জনসনের তৃতীয় বলটি ছিল ফুল লেন্থের। মিড উইকেট দিয়ে সেটাকেও সীমানা পার করেন  দিলশান। এরপর শর্ট লেন্থের চতুর্থ বলেও চার হাঁকান তিনি।

পঞ্চম বলটি কাভার দিয়ে চার মারার পরের বলটি এক্সট্রা-কাভার দিয়ে সীমানাছাড়া করেন তিনি।

এরপর জনসনকে বোলিং থেকে সরিয়ে নেন অধিনায়ক মাইকেল ক্লার্ক।