২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে নেই ব্র্যাভো

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় বিশ্বকাপ অভিযানে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্র্যাভো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 02:39 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

মঙ্গলবার বাংলাদেশ সময় সাড়ে ৯টায় ক্যানবেরার ম্যানুকা ওভালে শুরু হবে ম্যাচটি।

সোমবার ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ব্র্যাভো খেলতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।

গত শনিবার ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ৪৯ রান করে আহত অবসরে যান ব্র্যাভো। ওইদিন আর মাঠে ফিরতে পারেননি তিনি। পরে দলের পক্ষ থেকে বাঁ-হাতি এই ব্যাটসম্যানের চোটের খবর জানানো হয়।

ব্র্যাভোর পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন ব্যাটসম্যান জোনাথন কার্টার।

আয়ারল্যান্ডের কাছে হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের টুর্নামেন্ট শুরু হলেও পাকিস্তানের বিপক্ষে জিতে ২ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-এর দ্বিতীয় স্থানে আছে ক্যারিবীয়রা।