২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাককালামকে অস্ট্রেলিয়া কোচের খোঁচা

নিউ জিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে একটা খোঁচা দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। ইংল্যান্ড ম্যাচে নিউ জিল্যান্ডের অধিনায়কের ঝড়ো ব্যাটিং অস্ট্রেলিয়ার বিপক্ষে খাটবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 04:08 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

আগামী শনিবার অকল্যান্ডে মুখোমুখি হবে বিশ্বকাপের দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। এই ম্যাচটি ঘিরে কথার লড়াই শুরু করে দিলেন লেম্যান।

গত শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের জয় পায় নিউ জিল্যান্ড। বিধ্বংসী ব্যাটিং করেন ম্যাককালাম। ২৫ বলে ৭৭ রানের ইনিংস খেলার পথে বিশ্বকাপে দ্রুততম অর্ধশতকের নিজের রেকর্ড ভাঙেন নিউ জিল্যান্ডের অধিনায়ক।

ম্যাককালাম এভাবেই খেলে উল্লেখ করে এরপর লেম্যান যোগ করেন, "১৩৫ কিলোমিটার বেগের বল এবং ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার বেগে তার দিকে ধেয়ে আসা বল ভিন্ন হবে।"

মারকুটে ম্যাককালামকে বশে রাখার জন্য তাকে ঘিরে কিছু পরিকল্পনাও অস্ট্রেলিয়া দল করেছে বলে জানিয়ে রাখেন লেম্যান।