২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুলের নতুন ছাঁটে কোহলি

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ খেলতে এসে চুলে নতুন ছাঁট দিয়েছেন বিরাট কোহলি। নিজের ফেইসবুক পেইজে সে ছবিও পোস্ট করেছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 08:26 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

দুই পাশের চুল চাঁছা মাথার ছবি ফেইসবুক পেইজে দিয়ে এই ডানহাতি ব্যাটসম্যান ভক্তদের কাছে নতুন স্টাইলের বিষয়ে জানতেও চেয়েছেন।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের এ আসর অবশ্য দারুণভাবে শুরু করেছে কোহলি ও তার দল ভারত। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৭৬ রানের জয় পায় ভারত। আর ওই ম্যাচে দেশটির প্রথম ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিপক্ষে শতকের ইনিংস (১০৭ রান) উপহার দেন কোহলি।