পরিসংখ্যানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে জয়-পরাজয়ের হিসেবে অনেক এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সাম্প্রতিক সময়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে আছে ক্যারিবীয়রা। একটা জায়গায় অবশ্য দুই দলের অবস্থা এক; উভয় দলেরই হার দিয়ে একাদশ বিশ্বকাপের পথচলা শুরু হয়েছে।
আগামী শনিবার ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি।
এই ম্যাচের আগে দেখা নেয়া যাক দুই দলের আরও কিছু পরিসংখ্যান।
* ২০০৭ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটে ১৬ বারের মুখোমুখি লড়াইয়ে ১১ ম্যাচ জিতেছে পাকিস্তান, চারবার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যটি টাই হয়।
* আর ৬০ রান করলেই ওয়ানডেতে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে একাদশ খেলোয়াড় হিসেবে ১ হাজার রান পূরণ হবে ক্রিস গেইলের।
* বিশ্বকাপে গত ৪ ম্যাচ হেরেছে ওয়েন্ট ইন্ডিজ। তবে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের এই প্রতিযোগিতায় কখনই টানা ৫ ম্যাচ হারেনি তারা।
* ওয়ানডেতে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে ব্যক্তিগত রানের গড় হিসেবে মিসবাহ-উল-হক যুগ্মভাবে শীর্ষে আছেন। পাকিস্তানের এই ব্যাটসম্যানের গড় ৭৬।
* আর ১টি উইকেট পেলেই ওয়ানডেতে সেরা উইকেট শিকারির তালিকায় শন পোলককে ছাড়িয়ে এককভাবে পঞ্চম স্থানে উঠে আসবেন শহিদ আফ্রিদি। দুই জনেরই এখন উইকেট ৩৯৩টি।
মুখোমুখি:
| পাকিস্তান | ওয়েস্ট ইন্ডিজ |
ম্যাচ | ১২৬ | ১২৬ |
জয় | ৫৫ | ৬৮ |
হার | ৬৮ | ৫৫ |
টাই | ৩ | ৩ |
পরিত্যক্ত | ০ | ০ |
জয়% | ৪৩.৭ | ৫৪.০ |
বিশ্বকাপে মুখোমুখি:
| পাকিস্তান | ওয়েস্ট ইন্ডিজ |
ম্যাচ | ৯ | ৯ |
জয় | ৩ | ৬ |
হার | ৬ | ৩ |
টাই ০ | ০ |
|
পরিত্যক্ত | ০ | ০ |
জয়% | ৩৩.৩ | ৬৬.৭ |
