পরিসংখ্যানে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
প্রায় ২৫ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আরও ১৮বার মুখোমুখি হয়েছে দল দুটি, কিন্তু লাল-সবুজদের সাফল্য বলতে গেলে ২০০৫ সালের ওই কার্ডিফ জয়।
আগামী শনিবার ব্রিসবেনের গ্যাবায় বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে লড়াই শুরুর আগে বাংলাদেশ সমর্থকদের মনে হয়তো ঘুরে ফিরে আসছে ১০ বছর আগের একমাত্র সাফল্য। কার্ডিফ জয়ের আত্মবিশ্বাস মনে গেঁথে ব্রিসবেনে কি হাসতে পারবে মাশরাফি-সাকিবরা?
এই ম্যাচের আগে দেখে নেয়া যাক দুই দলের আরও কিছু পরিসংখ্যান:
* মুখোমুখি ১৯ বারের লড়াইয়ে অস্ট্রেলিয়ার ১৮ জয়ের বিপরীতে বাংলাদেশের সাফল্য মাত্র একটি। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার সাফল্য হার ৯৪.৭%, যা টেস্ট খেলা দলগুলোর মধ্যে মুখোমুখি লড়াইয়ে জয়ের শতকরা হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি সাফল্য পাকিস্তানের (৯৬.৯%), যেখানেও প্রতিপক্ষ বাংলাদেশ।
* আর মাত্র ১০ রান করলেই দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ৪ হাজার রান পূর্ণ করবেন তামিম ইকবাল। গত সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে প্রথম বাংলাদেশী হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান।
* আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পেসার মাশরাফি বিন মুর্তজার করা ৫৪ বলের মধ্যে ৪৩ বলই 'ডট' দিয়েছেন।
* ঘরের মাঠে শেষ ১০ ওয়ানডেতে প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া গড়ে ২৭৪ রান করেছে। এর মধ্যে ৯টিতেই জিতেছে তারা।
মুখোমুখি:
| অস্ট্রেলিয়া | বাংলাদেশ |
ম্যাচ ১৯ | ১৯ |
|
জয় | ১৮ | ১ |
হার | ১ | ১৮ |
টাই | ০ | ০ |
পরিত্যক্ত | ০ | ০ |
জয় % | ৯৪.৭ | ৫.৩ |
বিশ্বকাপে মুখোমুখি:
| অস্ট্রেলিয়া | বাংলাদেশ |
ম্যাচ | ২ | ২ |
'জয় | ২ | ০ |
হার | ০ | ২ |
টাই | ০ | ০ |
পরিত্যক্ত | ০ | ০ |
জয় % | ১০০.০ | ০ |
