অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেই পয়েন্ট চান মাশরাফি
সাইক্লোনের প্রভাবে হওয়া বৃষ্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি পণ্ড হয়ে যাক, সেটা চান না মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপের অন্যতম ফেভারিটদের বিপক্ষে খেলেই পয়েন্ট পেতে চান বাংলাদেশের অধিনায়ক।
বুধবার ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা বাংলাদেশ দল বৃহস্পতিবার ব্রিসবেনে পৌঁছেছে।
কুইন্সল্যান্ড উপকূলের দিকে এগিয়ে আসা সাইক্লোন ম্যার্সিয়ার প্রভাবে বৃহস্পতিবারও ব্রিসবেনে বৃষ্টি আর প্রবল বাতাস ছিল। শনিবার বাংলাদেশের খেলার দিনও ব্রিসবেনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচটি পণ্ড হওয়ার সম্ভাবনায় শঙ্কায় আছে অস্ট্রেলিয়া দল।
ব্রিসবেনের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে ক্যানবেরায় সাংবাদিকদের খেলেই পয়েন্ট পাওয়ার প্রত্যাশার কথা জানান মাশরাফি। ব্রিসবেনে বৃহস্পতিবার রাতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও একই কথা বলেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের হয়ে প্রথম বিশ্বকাপ খেলা খেলোয়াড়দের মনের জোর আরও বেড়ে গেছে বলে মনে করেন মাশরাফি।
শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
