প্রোটিয়াদের বিপক্ষে অশ্বিন-ভুবনেশ্বরকে পাচ্ছে ভারত
রবিচন্দ্রন অশ্বিন ও ভুবনেশ্বর কুমার কোনো 'ফিটনেস' সমস্যা নেই বলে জানিয়েছেন ভারতের মিডিয়া ম্যানেজার।
ভারতের মিডিয়া ম্যানেজার ড. বাবা বৃহস্পতিবার জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বোলিং লাইনআপে অশ্বিন ও ভুবনেশ্বরকে পাওয়া যাবে।
আগামী রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডের এই শীর্ষ টুর্নামেন্টে ৩ বার খেলেও জিততে পারেনি তারা।
অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের এ আসরে দুটি দলই প্রথম ম্যাচে জিতেছে।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭৬ রানে হারায় মহেন্দ্র সিং ধোনির দল। আফ্রিদিদের বিপক্ষে জেতা ম্যাচে ৮ ওভার বোলিং করে ৪১ রানে ১ উইকট নেন স্পিনার অশ্বিন। ওই ম্যাচের সেরা একাদশে ছিলেন না পেসার ভুবনেশ্বর।
জিম্বাবুয়ের বিপক্ষে ৬২ রানের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে এবি ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা।
