২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে সমীহ মারকুটে ম্যাক্সওয়েলের

ওয়ানডে ক্রিকেটের র‍্যাংকিংয়ে এক নম্বরে আছে অস্ট্রেলিয়া, আর বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। র্যাঙ্কিংয়ের এমন ব্যবধান আর শক্তির পার্থক্য সত্ত্বেও বাংলাদেশকে নিয়ে ভয় আছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 12:44 AM

Updated : 25 Apr 2022, 01:02 PM

এই বিশ্বকাপে এরই মধ্যে ‘ছোট’ দল আয়ারল্যান্ড টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে। টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট অস্ট্রেলিয়া এভাবে ‘বাংলাদেশ-লজ্জা’ পেতে চায় না। এ কারণেই সতর্ক ম্যাক্সওয়েল।

“আপনারা দেখেছেন, নিউ জিল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড ম্যাচটি খুব কাছাকাছি নিয়ে গিয়েছিল, তাদের মাত্র ৩টি উইকেট পতনই বাকি ছিল এবং অবশ্যই আয়ারল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেওয়াটা দেখেছেন।”

এরপর ওয়ানডে ক্রিকেটে নির্দিষ্ট কোনো দিনে যেকোনো কিছু ঘটতে পারার কথা বলেন অস্ট্রেলিয়া দলের এই অলরাউন্ডার।

“এই খেলাগুলোয় যে কেউ, যে কাউকে হারাতে পারে, … বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাশরাফিদের ম্যাচটি আগামী শনিবার ব্রিসবেনের গ্যাবাতে শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।