২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রয়ের পথে রংপুর-বরিশাল ম্যাচ

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে রংপুর বিভাগ ও বরিশাল বিভাগের ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছে। শেষ দিনে চরম নাটকীয় কিছু না হলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হবে দুই দলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 07:00 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে রংপুরের বিশাল ইনিংসের জবাবে মোসাদ্দেক হোসেনের দারুণ শতকে ৪ উইকেটে ৪১৬ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে বরিশাল।

৬ উইকেটে হাতে রেখে ১০২ রানে পিছিয়ে আছে বরিশাল। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১২৫ রানে অপরাজিত আছেন মোসাদ্দেক।

এর আগে ৯ উইকেটে ৫১৮ রান করে ইনিংস ঘোষণা করে রংপুর।

বুধবার ২ উইকেটে ৬৩ রান নিয়ে খেলতে নামা বরিশালের সব ব্যাটসম্যানই সাফল্য পেয়েছেন। ১৩৬ রানের জুটি গড়েন ফজলে রাব্বি (৮৫) ও সজিব (৬০)।

এরপর পঞ্চম উইকেটে আল-আমিন জুনিয়রের (৯৬) সঙ্গে ২২০ রানের হার না মানা জুটি গড়েন মোসাদ্দেক।

২১৯ বলের ইনিংসে ১৩টি চার ও ৩টি ছক্কা মারেন মোসাদ্দেক।