লিটনের শতকে রংপুরের স্বস্তি
দারুণ এক শতক পেয়েছেন লিটন দাস। অন্য ব্যাটসম্যানরা ভালো না করলেও বরিশাল বিভাগের বিপক্ষে তাই স্বস্তিতেই আছে রংপুর বিভাগ।
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে রংপুরের সংগ্রহ ৪ উইকেটে ২৬৮ রান। নাঈম ইসলাম ৩২ ও ধীমান ঘোষ ১৬ রানে ব্যাট করছেন।
সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই তারিক আহমেদকে হারায় রংপুর। দ্বিতীয় তানভীর হায়দারের (২৩) সঙ্গে ১৫৯ রানের জুটি গড়ে দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে যান লিটন।
তানভীরের বিদায়ের পর নাঈমের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন লিটন। নাসুম আহমেদের শিকারে পরিণত হওয়ার আগে ১৭৫ রান করেন তিনি। তার ২৩২ বলের ইনিংসটি ২৪টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।
বরিশালের নাসুম ৮৫ রানে নেন দুই উইকেট। একটি করে উইকেট নেন সোহাগ গাজী ও সালেহ আহমেদ শাওন।
