রাব্বির শতকে বরিশালের ড্র
ফজলে রাব্বির অসাধারণ এক শতকে ঢাকা মেট্রোর সঙ্গে ড্র করেছে বরিশাল বিভাগ।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৬৭ রান করে বরিশাল।
ম্যাচ ড্র হওয়ার সময় ১০০ রানে অপরাজিত ছিলেন ফজলে রাব্বি। ১১৪ বলের ইনিংসটি ১২টি চার ও ৪টি ছয়ে সাজান তিনি। এ ছাড়া ৫৮ রান করে অপরাজিত ছিলেণ মোহাম্মদ সজীব।
বরিশালের উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস করেন ৭৮ রান।
প্রথম ইনিংসে ৪০০ রান করা ঢাকা মেট্রো ৮ উইকেটে ২৪৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলামের ৮৯ রান ছাড়াও আসিফ আহমেদ ৫৩ ও মেহরাব জুনিয়র ৫১ রান করেন।
বরিশালের পক্ষে ৩ উইকেট নেন কামরুল ইসলাম।
দুই ইনিংস মিলিয়ে ২২৯ রান (১৪০+৮৯) করা ঢাকা মেট্রোর সাদমান ইসলাম ম্যাচ সেরা হন।
