২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাহাতুলের নৈপুণ্যে সিলেটের ড্র

অসাধারণ ব্যাটিং করে ফলোঅনে পড়া সিলেট বিভাগকে রাজশাহীর বিপক্ষে ড্র এনে দিলেন রাহাতুল ফেরদৌস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 04:37 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বুধবার সাভারের বিকেএসপির দুই নম্বর মাঠে চতুর্থ ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৩৫ রান করে সিলেট।

ম্যাচটি ড্র হওয়ার সময় ১০৬ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার রাহাতুল। ১৬৯ বলের ইনিংসটি তিনি ১৪টি চার ৩টি ছয়ে সাজান।

এ ছাড়া ইমতিয়াজ করেন ৭৯ রান। আর ৬৭ করে রান করেন সায়েম আলম ও রাজিন সালেহ।

এর আগে রাজশাহীর ৪৮২ রানের জবাবে প্রথম ইনিংসে ৩২৪ রানে অলআউট হয় সিলেট। ৯ রানের জন্য ফলোঅনে পড়েছিল তারা।

প্রথম ইনিংসে ১৫৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রাজশাহীর মাইশুকুর রহমান।