২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তানভীর-ধীমানের ব্যাটে রংপুরের বড় লিড

দ্বিতীয় ইনিংসে তানভীর হায়দার ও ধীমান ঘোষের দুটি অর্ধশতকে খুলনা বিভাগের বিপক্ষে ৩১৫ রানের বড় লিড নিয়েছে রংপুর বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 06:44 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২১৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে রংপুর।

২৩৭ বলে ৭টি চারে ৮৩ রান করে আউট হন তানভীর। ৬১ রান করেন ধীমান। ১৪৪ বলের ইনিংসে ৮টি চার মারেন তিনি।

খুলনার মোস্তাফিজুর রহমান ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন।

প্রথম ইনিংসে রংপুরের ৩১০ রানের জবাবে খুলনা তাদের প্রথম ইনিংসে ২১৩ রান করেছিল।