২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রনির দ্বিশতকে এগিয়ে ঢাকা বিভাগ

রনি তালুকদার ও আব্দুল মজিদের দৃঢ়তায় চট্টগ্রামকে রানের পাহাড়ে চাপা দিয়েছে ঢাকা বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 05:21 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৫১৮ রান তোলে ঢাকা।

রনি ২০১ রান করে আউট হন। এবারের জাতীয় ক্রিকেট লিগে রনির এটা দ্বিতীয় দ্বিশতক। আর মজিদ করেন ১১৩ রান। উদ্বোধনী জুটিতে রনি ও মজিদ ৩০৪ রান করেন।

রনি তার ২৪০ বলের ইনিংসটি সাজান ২২টি চার ও ৭টি ছয়ে। ২৪৮ বলের ইনিংসে মজিদ মারেন ১৭টি চার। 

এই দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর রকিবুল হাসান ৮৯ রান করেন। ৮৭ রান করে উইকেটে আছেন শুভাগত হোম। তার সঙ্গী তাইবুর পারভেজের রান ২।

এর আগে প্রথম দিন ৩৭ রান দিয়েয়ে ৫ উইকেট নিয়ে চট্টগ্রামকে ১৫৫ রানে অলআউট করতে সাহায্য করেন মোশাররফ হোসেন।