২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেস বোলিংয়ে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন ব্রেট লি

নিজের দেশের পেস বোলিং আক্রমণকেই এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। তার মতে, বিশ্বকাপে সবচেয়ে ভারসাম্যপূর্ণ পেস বোলিং আক্রমণ অস্ট্রেলিয়ারই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 11:36 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

ব্রেট লি আশাবাদী, বিশ্বকাপেও পিচ থেকে পেস বোলিংয়ের সহায়তা পাওয়ার ঐতিহ্য অব্যাহত থাকবে।

অস্ট্রেলিয়ায় ভারতের বিপক্ষে স্বাগতিকদের চার ম্যাচের টেস্ট সিরিজে রান উৎসবের পর থেকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পিচ ব্যাটসম্যানদের জন্য সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।

১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বসবে বিশ্বকাপের একাদশ আসর।

অস্ট্রেলিয়ার হয়ে ১৩ বছরের ক্যারিয়ারে ৭৬টি টেস্ট ও ২২১টি ওয়ানডে খেলা ব্রেট লি বলেন, “যদি প্রত্যেকে একটি নির্দিষ্ট দিনে ভালো করে, তবে অস্ট্রেলিয়াই খুব ভারসাম্যপূর্ণ দল। তাদের বোলিং আক্রমণ খুব শক্তিশালী।”

অস্ট্রেলিয়া দলে মিচেল জনসন, মিচেল স্ট্যার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউডদের মতো পেসাররা রয়েছেন।

বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তা করতে আয়ারল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব নেয়া ৩৮ বছর বয়সী ব্রেট লি জানান, টুর্নামেন্টে সাফল্য পাওয়ার মতো বোলিং বৈচিত্র্য রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও ভারতের।