২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের অপেক্ষায় ঢাকা বিভাগ

স্পিনারদের নৈপুণ্যে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের তৃতীয় দিন শেষে ঢাকা মেট্রোর বিপক্ষে জয়ের গন্ধ পাচ্ছে ঢাকা বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 06:12 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

শামসুর রহমানের এক অর্ধশতকে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৭৩ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে ঢাকা মেট্রো। ৫১ রান করে উইকেটে আছেন আবু হায়দার। তার সঙ্গী জাবিদ হোসেনের রান ৩৭।

ঢাকা বিভাগের ৫২৫ রানের জবাবে প্রথম ইনিংসে ৯০ রানে অলআউট হয়েছিল ঢাকা মেট্রো। ফলোঅনে করে আবার ব্যাট করতে নেমে চারশ’র কাছাকাছি রান তুললেও ঢাকা বিভাগের চেয়ে ৬২ রান পিছিয়ে আছে তারা।

মঙ্গলবার দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ১২ রানের মধ্যে ২ উইকেট হারালেও শামসুর ও মার্শাল আইয়ুবের দুটি অর্ধশতকে ধাক্কা সামলে ওঠে ঢাকা মেট্রো।

মার্শাল ৫১ ও শামুসর ৯২ রান করে আউট হন। এরপর মেহরাব জুনিয়র ৫৭ ও আসিফ আহমেদ ৫৫ রান করেন।

মূলত ঢাকা বিভাগের স্পিন আক্রমণের সামনে কুলিয়ে উঠতে পারেননি ঢাকা মেট্রোর ব্যাটসম্যানরা। তাদের ৮টি উইকেটই নেন ঢাকা বিভাগের চার স্পিনার।

শুভাগত হোম ৯৭ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন মোশাররফ হোসেন ও জুবায়ের হোসেন। আর তাইবুর রহমান নেন একটি উইকেট।