শ্রীলঙ্কা সফরের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা
শ্রীলঙ্কা সফরের জন্য ১৪ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সফরে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ।
শুক্রবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়তে যাওয়া দলটির নেতৃত্বে রয়েছেন মেহেদী হাসান। সফরে সহ-অধিনায়ক করা হয়েছে নাজমুল হাসানকে।
ওয়ানডে ম্যাচগুলো হবে ১৮, ২০, ২২, ২৪ ও ২৫ জানুয়ারি। তিন দিনের প্রথম ম্যাচ ২৮ জানুয়ারি ও দ্বিতীয় ম্যাচ ২ ফেব্রুয়ারি শুরু হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদী হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, জয়রাজ শেখ, মুনীম শাহরিয়ার, সাইফ হাসান, জাকির হাসান, সাইফ উদ্দিন, শাহানুর রহমান, মেহেদি হাসান, নাহিদ হাসান, আব্দুল হালিম, সালেহ আহমেদ শাওন গাজী, সঞ্জিত সাহা, প্রসেনজিত দাস।
