ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে বোলিংয়ের তালিকায় তাসকিন
ক্রিকেট বিষয়ক অনলাইন ইএসপিএনক্রিকইনফোর বর্ষ সেরা ওয়ানডে বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ।
গত বছর ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার।
গত জুনে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে অভিষেকে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান তরুণ এই পেসার।
তাসকিনের মারাত্মক বোলিংয়ে মাত্র ২৫ ওভার ৩ বলে ১০৫ রানে অলআউট হয়ে যায় ভারত। দেশটির বিপক্ষে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট নেন তাসকিন।
তবে নিজেদের সর্বনিম্ন ৫৮ রানে অলআউট হয়ে সেই ম্যাচে ডার্কওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪৭ রানে হারে বাংলাদেশ।
২০১৪ সালে সেরা ওয়ানডে বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায় তাসকিনের সঙ্গে আছেন লাসিথ মালিঙ্গা, ক্রিস জার্ডান, স্টুয়ার্ট বিনি, মর্নে মরকেল, জস হ্যাজলউড, ক্রিস ওকস ও ম্যাট হেনরি।
সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ইএসপিএনক্রিকইনফোর জ্যেষ্ঠ লেখকদের নিয়ে গঠিত একটি কমিটি বর্ষসেরা পারফরম্যান্স নির্বাচন করবেন।
