২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগের পরীক্ষা ২৪ জানুয়ারি

আইসিসির পরীক্ষায় পার হতে বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছেন সোহাগ গাজী। তার বিশ্বাস, নতুন এই বোলিং অ্যাকশনে আরো বেশি স্পিন করাতে পারবেন তিনি। বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা কাটাতে ২৪ জানুয়ারি চেন্নাইয়ে পরীক্ষা দিতে যাবেন এই অফস্পিনার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 11:31 AM

Updated : 12 Oct 2022, 03:09 PM

সোহাগ জানান, শ্রীলঙ্কার সচিত্রা সেনানায়েকের মতো একই সমস্যা ছিল তার। এখন পা ফেলা ঠিক করে ফেলায় বাকি সব সমস্যাও ঠিক হয়ে গেছে। তার বিশ্বাস, নতুন অ্যাকশনে তিনি আরো বেশি টার্ন পাবেন।

“আমি পুরনো বোলিং অ্যাকশন ভুলে গেছি। তবে সব মিলিয়ে বড় কোনো পরিবর্তন আনিনি। যা করেছি তাতে আমি সন্তুষ্ট, নতুন বোলিং অ্যাকশনে ঘরোয়া ক্রিকেটে ভালো করেছি।”

এর আগে সোহাগের বোলিং অ্যাকশনের পরীক্ষার জন্য আইসিসির কাছে আবেদন জানায় বিসিবি।

চেন্নাইয়ে ব্যর্থ হলে অন্তত এক বছর আর পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন না অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে না পারা সোহাগ।

গত বছর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়াররা সোহাগের বোলিং সন্দেহজনক বলার পর নিয়ম অনুযায়ী কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়।

বিশ্লেষণে দেখা যায়, সোহাগের সব ধরণের ডেলিভারিতেই কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়। তাই আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়।