দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়
বোলারদের দাপটে কেপটাউন টেস্টের চতুর্থ দিনেই জয়ের পথ প্রশস্ত করেছিল দক্ষিণ আফ্রিকা। শেষ দিনে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
তৃতীয় টেস্টে এই জয়ে তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট তারা ইনিংস ও ২২০ রানে জিতেছিল। বৃষ্টির কবলে পড়া দ্বিতীয় টেস্টটি ড্র হয়েছিল।
মঙ্গলবার ১২৪ রানের জয়ের লক্ষ্যে ১ উইকেটে ৯ রান নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। দলীয় ৫১ রানের মাথায় ফাফ দু প্লেসি ১৪ রান করে ফিরে গেলেও স্বাগতিকদের জয় নিয়ে কখনই ভাবতে হয়নি।
তৃতীয় উইকেটে অধিনায়ক হাশিম আমলাকে সঙ্গে নিয়ে ৭৩ রানের জুটি গড়ে জয় নিয়ে মাঠ ছাড়েন উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার।
দক্ষিণ আফ্রিকার উইকেট দুটি নেন সুলিমান বেন।
এর আগে প্রথম ইনিংসে ৩২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামে ৪২১ রানে। আর দ্বিতীয় ইনিংসে ২১৫ রান করে অতিথিরা।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৩২৯ (ব্ল্যাকউড ৫৬, জনসন ৫৪, রামদিন ৫৩; স্টেইন ৪/৭৮, হ্যারমার ৩/৭১) ও ২১৫ (স্যামুয়েলস ৭৪, চন্দরপল ৫০, জনসন ৪৪; হ্যারমার ৪/৮২, স্টেইন ৩/৭৫)
দক্ষিণ আফ্রিকা: ৪২১ (ডি ভিলিয়ার্স ১৪৮, দু প্লেসি ৬৮, আমলা ৬৩; স্যামুয়েলস ২/৬৮, হোল্ডার ২/৮৭) এবং ১২৪/২ (এলগার ৬০*, পিটারসেন ০, দু প্লেসি ১৪, আমলা ৩৮*; বেন ২/২৪)।
