২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকার সামনে ছোট লক্ষ্য

মাত্র ১৩ রানে শেষ ছয় উইকেট হারানোয় তৃতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে বড় লক্ষ্য দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 11:45 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

২-০ ব্যবধানে সিরিজ জিততে কেপ টাউন টেস্টের পঞ্চম ও শেষ দিন আর ১১৫ রান চাই দক্ষিণ আফ্রিকার। স্বাগতিকদের হাতে রয়েছে ৯ উইকেট।

সোমবার শেষ বেলায় ১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ রান তুলতেই আলভিরো পিটারসেনের উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে ২ উইকেটে ৮৮ রানে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই লিয়ন জনসন ফিরে গেলেও অতিথিদের এগিয়ে নিচ্ছিলেন মারলন স্যামুয়েলস ও শিবনারায়ন চন্দরপল।

এক সময়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২০২ রান। তবে সিমন হ্যারমার ও ডেল স্টেইনের তোপে মাত্র ১৩ রান তুলতে শেষ ছয় উইকেট হারানোয় ২১৫ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৭৪ রান করেন স্যামুয়েলস। তার ১৫০ বলের ইনিংসটি গড়া ৯টি চার ও ২টি ছক্কায়। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫০ রান করেন চন্দরপল। রান আউট হন অতিথিদের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এর আগে প্রথম ইনিংসে ৩২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামে ৪২১ রানে। দক্ষিণ আফ্রিকার হ্যারমার ৮২ রানে নেন ৪ উইকেট। স্টেইন ৩ উইকেট নেন ৭৫ রানে। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৩২৯ (ব্ল্যাকউড ৫৬, জনসন ৫৪, রামদিন ৫৩; স্টেইন ৪/৭৮, হ্যারমার ৩/৭১) ও ২১৫ (ব্রেথওয়েইট ১৬, স্মিথ ৭, জনসন ৪৪, স্যামুয়েলস ৭৪, চন্দরপল ৫০, ব্ল্যাকউড ১৩, রামদিন ০, হোল্ডার ২, টেইলর ০, বেন ০, গ্যাব্রিয়েল ২*; হ্যারমার ৪/৮২, স্টেইন ৩/৭৫, মরকেল ২/১৮) দক্ষিণ আফ্রিকা: ৪২১ (ডি ভিলিয়ার্স ১৪৮, দু প্লেসি ৬৮, আমলা ৬৩; স্যামুয়েলস ২/৬৮, হোল্ডার ২/৮৭) ও ৯/১ (এলগার ৫*, পিটারসেন ০; বেন ১/০)