২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার জানা যাবে বাংলাদেশের বিশ্বকাপের দল

আগামী মাসে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশ দলে কারা থাকছেন, তা জানা যাবে রোববার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুপুরে এক সংবাদ সম্মেলনে ১৫ জনের দল ঘোষণা করবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 05:42 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা একটায় সংবাদ সম্মেলনে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। এতে উপস্থিত থাকবেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

আইসিসির নিয়মানুযায়ী ৭ জানুয়ারির মধ্যে বিশ্বকাপের দল দিতে হবে বোর্ডগুলোকে।

১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হবে বিশ্বকাপের একাদশ আসর।

‘এ’ গ্রুপে বাংলাদেশের ছয় প্রতিপক্ষ হল, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও স্কটল্যান্ড।

বাংলাদেশের প্রাথমিক দল: মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মার্শাল আইয়ুব, এনামুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আবুল হাসান, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নাঈম ইসলাম, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদ।