শিরোপা স্বপ্ন নিয়ে সুপার সিক্সের শেষ রাউন্ডে যাচ্ছে প্রাইম দোলেশ্বর। মেহেদি মারুফের অসাধারণ এক শতকে লেজেন্ডস অব রূপগঞ্জকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
স্পোর্টস ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
02 Jan 2015, 05:06 PM
Updated :
22 Aug 2022, 11:23 AM
শুক্রবার আরেক ম্যাচে আবাহনী হেরে যাওয়ায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা লড়াইটা এখন শুধুই প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল।
সুপার সিক্সের এক রাউন্ড বাকি থাকতে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে প্রাইম ব্যাংক। আর ২২ পয়েন্ট নিয়ে এরপরই প্রাইম দোলেশ্বরের অবস্থান। আবাহনীর পয়েন্ট ২০।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বর্তমান চ্যাম্পিয়ন রূপগঞ্জ। শুরুটা মোটামুটি ভালো করলেও ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে দিগভ্রান্ত হয়ে পড়ে তাদের ইনিংস।
পজিশন পরিবর্তন করে ইনিংস উদ্বোধন করতে নামা সাকিব আল হাসানের আউট দিয়ে পতনের শুরু হয় রূপগঞ্জের। দলের ৫৪ রানে রূপগঞ্জের অধিনায়ক ফেরেন ২৮ রান করে।
এরপর একে একে বিদায় নেন শাহীন হোসেন, জহুরুল ইসলাম ও অলক কাপালি। বিনা উইকেটে ৫৪ রান থেকে রূপগঞ্জের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৮৪।
দলের ১১৯ রানে মোশাররফ হোসেনও ফিরে গেলে হাল ধরেন নাজুমল মিলন ও আবুল হাসান। ষষ্ঠ উইকেটে এই দুজনের ৬৬ রানের জুটির কল্যাণেই শেষ পর্যন্ত ৯ উইকেটে ২২১ রান তুলতে পারে রূপগঞ্জ।
নাজমুল ৫২ বলে ৪২ রান করে আউট হন। আর হাসান করেন ৫৬ বলে ৫১ রান।
প্রাইম দোলেশ্বরের পক্ষে দুটি করে উইকেট নেন ইলিয়াস সানি, আসিফ আহমেদ ও শফিউল ইসলাম।
লক্ষ্য তাড়া করতে নেমে ৬১ রানে ফর্মে থাকা রনি তালুকদারকে হারালেও মেহেদি মারুফ ও মুমিনুল হকের অসাধারণ ব্যাটিংয়ে সহজেই জয় পায় দোলেশ্বর।
মুমিনুল ৫৬ রান করে আউট হলেও ১১৮ রানে অপরাজিত ছিলেন মেহেদি। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন ১৩৫ রান।
মুমিনুল আউট হওয়ার পর উইকেটে আসা ডেভিড মালানকে নিয়ে বাকি কাজিটুকু সহজেই সেরে ফেলেন মেহেদি। ১১৯ বলের ইনিংসটি ১৪টি চার ও ৩টি ছয়ে সাজান তিনি। ৩৯.১ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৪ রান তুলে নেয় দোলেশ্বর।
শিরোপা স্বপ্ন নিয়ে সুপার সিক্সের শেষ রাউন্ডে যাচ্ছে প্রাইম দোলেশ্বর। মেহেদি মারুফের অসাধারণ এক শতকে লেজেন্ডস অব রূপগঞ্জকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
স্পোর্টস ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৭:০৬, ২ জানুয়ারী ২০১৫ | আপডেট: ১১:২৩, ২২ আগস্ট ২০২২