২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পেসারদের হ্যাডিনের চ্যালেঞ্জ

সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের আগে ভারতের পেসারদের একটা চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন ব্র্যাড হ্যাডিন। শর্ট বল করলে হুক আর পুল করে পাল্টা জবাব দেবেন বলে জানিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 08:31 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

মেলবোর্নে ড্র হওয়া তৃতীয় টেস্টে হ্যাডিনকে প্রচুর শর্ট বল করেন ভারতের পেসাররা। ম্যাচটি চলাকালে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন, হ্যাডিনের শর্ট বলে দুর্বলতা আছে বলেই তারা এ চেষ্টা করে যাবেন।

দুই ইনিংসেই পেসারদের বলে আউট হলেও হ্যাডিন অবশ্য ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ সামির শর্ট বলের জবাব ভালোই দেন। প্রথম ইনিংসে সামির বলে আউট হওয়ার আগে করেন ৫৫ রান। আর দ্বিতীয় ইনিংসে ১৩ রান করে আউট হন যাদবের বলে। দুই ইনিংসেই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।

সিডনি টেস্টের আগে ভারতের পেসারদের প্রতি হ্যাডিনের বার্তা- যত পারো শর্ট বল দাও!
“ভারতকে এখন আমরা সিরিজ থেকে ছিটকে দিয়েছি। আমরা এখন আমাদের মতো খেলার (আক্রমমণাত্মক খেলা) অধিকার পেয়েছি।”

মঙ্গলবার মেলবোর্নে তৃতীয় টেস্ট ড্র করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ৪ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এর আগে অ্যাডিলেইডে প্রথম টেস্ট ৪৮ রানে আর ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট ৪ উইকেটে জেতে স্বাগতিকরা।

সিডনিতে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টটি শুরু হবে আগামী মঙ্গলবার।